ওয়েব ডেভেলপার থেকে বিশ্বস্ত ল্যাপটপ ব্র্যান্ডের গল্প
Best Price Used Laptop Store in Rangpur | 100% Trusted
আমি নয়ন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) থেকে পড়াশোনা শেষ করে ২০১৭ সাল থেকে পেশাদার Web Developer হিসেবে দেশের নামকরা সফটওয়্যার কোম্পানিতে কাজ শুরু করি। দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের পর ২০২৩ সালে চাকরি ছেড়ে নিজস্ব প্রোডাক্ট ডেভেলপমেন্ট এজেন্সি “Themeservices” প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিই।
আমাদের এজেন্সি Themeservices-এর মাধ্যমে আমরা বিশ্বের নম্বর ওয়ান আইটি ডিজিটাল মার্কেটপ্লেস ThemeForest—যেখানে সেরা মানের প্রিমিয়াম সফটওয়্যার, থিম ও ডিজিটাল টেমপ্লেট কেনাবেচা হয়—সেখানে নিয়মিত কাজ করার পাশাপাশি HTML, React, Next.js, WordPress এবং Figma সফলভাবে প্রোডাক্ট সেল করে আসছি। এ পর্যন্ত দীর্ঘ যাত্রায় প্রায় ৫০০টিরও বেশি ক্লায়েন্ট প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছি।
আইটি সেক্টরে দীর্ঘদিন কাজ করার সুবাদে লক্ষ্য করেছি যে বর্তমান বাজারে ব্র্যান্ড নিউ কম্পিউটার ও ল্যাপটপের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও চাকুরিজীবীদের জন্য কেনা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা থেকেই আইটি সার্ভিসের পাশাপাশি একটি সৎ ও বিশ্বাসযোগ্য ইউজড ল্যাপটপের বিজনেস শুরু করার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করি। আমাদের মূল লক্ষ্য হলো সবার কাছে সাশ্রয়ী ও যুক্তিসঙ্গত মূল্যে Premium A-Grade Used Laptop পৌঁছে দেওয়া।
প্রতিটি ল্যাপটপ কাস্টমারের হাতে তুলে দেওয়ার আগে আমরা ১০টি ভিন্ন ভিন্ন ধাপে সম্পূর্ণ টেকনিক্যালি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করি, যাতে ক্রেতারা শতভাগ নির্ভুল ও মানসম্মত প্রোডাক্ট পান। সততা, স্বচ্ছতা এবং কাস্টমারকে ১০০% সেরা কোয়ালিটি ও সার্ভিস প্রদান করাই আমাদের মূল ভিত্তি।
আমাদের শপের ঠিকানা: Shop #08, 2nd Floor, Samabay Bank Shopping Complex (Samabay Computer Market), Jahaj Company More, Rangpur